ইলেকট্রিক জি-ক্লাস এসইউভি আনছে মার্সিডিজ

১০ নভেম্বর, ২০১৯ ২১:৩৪  
দুই বছর আগে মার্সিডিজের তৎকালীন প্রধান বলেছিলেন, ২০২২ সাল নাগাদ ব্র্যান্ডটির সকল মডেলের ইলেকট্রিক সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে। এক বছর আগে কোম্পানিটি সর্বপ্রথম ইলেকট্রিক এসইউভি উন্মোচন করে। এরই ধারাবাহিকতায় এবার জি-ক্লাস মডেলের জিরো-ইমিশন সংস্করণ আনছে মার্সিডিজ-বেঞ্জ। খবর এনগ্যাজেট। অটোব্লক নোটসে বলা হয়, নতুন এসইউভিতে এক্সট্রা-লার্জ ব্যাটারি যুক্ত করা হবে। এর ফলে গাড়িটির ওজন বাড়বে। কিন্তু কোম্পানিটি গাড়িটি নিয়ে আরও কাজ করতে আগ্রহী। এক্ষেত্রে বিনিয়োগ করার ইচ্ছাও রয়েছে ব্র্যান্ডটির। ডিবিটেক/বিএমটি